ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির আল-হিলাল

প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির আল-হিলাল
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির আল-হিলাল

গত কাতার বিশ্বকাপেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আসরের প্রথম অঘটনের জন্ম দিয়েছিলেন সালেম আল দাওশিরিরা-সালেহ আল শেহরিরা।

মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল যে দিন দিন উন্নতি করছে তার প্রমাণ পাওয়া গেল এবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাঞ্জিয়ারে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল হিলাল। চতুর্থ মিনিটে পেনাল্টির সুবাদে স্পট কিক থেকে গোল করে সৌদি ক্লাবকে এগিয়ে দেন সালেম আল দাওশিরি। তবে ২০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রোর গোলে সমতায় ফেরে ফ্লামেঙ্গো। তবে বিরতিত আগেই আবারও লিড নেয় আল হিলাল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্লামেঙ্গোর ডি-বক্সে ফাউলের শিকার হন। এতে রেফারি গারসনকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিলিয়ান ক্লাবটি। আবারও সফল একটি স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন সালেম দাওশিরি। বিরতির পর মাঠে ফিরে ফ্লামেঙ্গো ম্যাচে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে। তবে উল্টো আরও একটি গোল হজম করে বসে তারা।

৭০তম মিনিটে গোল করে সৌদির ক্লাবটির জয় প্রায় নিশ্চিত করে দেন লুসিয়ানে ভিয়েত্তো। ম্যাচের শেষ মুহূর্তে পেদ্রো আরেকটি গোল করে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। এতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে ফাইনালে উঠেছে এশিয়ান চ্যাম্পিয়নশীপে তিনবার শিরোপা জেতা দলটি।

এর আগে ২০১৯ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুলের কাছে পরাজয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে শিরোপা খোয়াতে হয়েছিল ফ্লামেঙ্গোকে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসে তিনবারের বিজয়ী এই ক্লাব এবার বিদায় নিলো সেমিফাইনাল থেকেই।

আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মিসরের ক্লাব আল-আহলির মুখোমুখি হবে হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সৌদির ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪০   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ