কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

কলকাতা (১৬ ডিসেম্বর): মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আজ সকালে কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন। এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি, ভারপ্রাপ্ত উপহাইকমিশনারের বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় ধাপে বেলা ১১টার দিকে কলকাতার শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপহাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত একটি চিত্র অঙ্কন করেন। তৃতীয় ধাপে সন্ধ্যায় উপহাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৪   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ