বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন লড়াই

প্রথম পাতা » আন্তর্জাতিক » বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন লড়াই
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন লড়াই

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেলুনের মাধ্যমে ৪০টি দেশের ওপর চীন নজরদারি করছে। চীনের দাবি, বেলুন আবহাওয়া পরীক্ষার জন্য।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল চীনের বেলুন। মার্কিন নিরাপত্তা বাহিনী সেই বেলুন গুলি করে ধ্বংস করে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, সেই বেলুনে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল। বেশ কয়েকটা অ্যান্টেনা ছিল। এই বেলুন নজরদারির জন্য ছেড়েছিল চীন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে খবর সংগ্রহ করছিল বেলুনটি।
যুক্তরাষ্ট্র জানায়, শুধু তাদের দেশের খবরই নয়, মোট ৪০টি দেশের খবর সংগ্রহ করছিল ওই বেলুনটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, বেলুনে যে যন্ত্রপাতি ছিল, তার থেকেই স্পষ্ট—এই বেলুনের উদ্দেশ্য ছিল গুপ্তচরবৃত্তি ও নজরদারি। বেলুনে অনেকগুলো অ্যান্টেনা ছিল। তার মাধ্যমে নানান তথ্য সংগ্রহ করা হচ্ছিল।

মার্কিন কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, যারা এই বেলুনটি বানিয়ে ছেড়েছিল, তাদের সঙ্গে চীনা সেনাবাহিনীর ঘনিষ্ঠ যোগ আছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ওই বেলুনটি ছিল আবহাওয়া সংক্রান্ত খবর সংগ্রহের জন্য।

তার দাবি, এই বেলুনকে গুলি করে নামানোটা একেবারেই কাম্য ছিল না। এটা হলো চীনের বিরুদ্ধে মার্কিন প্রচারের একটা অংশ। তবে কারা এই বেলুন তৈরি করেছে, সেই তথ্য বেজিং দেয়নি।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। বাইডেন আসার পরেও তা আর ভালো হয়নি।

বাংলাদেশ সময়: ১২:০৫:৫০   ৪০৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ