বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৩২ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৯১ হাজার ১১০ জন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭১৭ জন। একইসময়ে জাপানে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছেন ২২৩ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯২০ জন এবং মারা গেছেন ৪৫ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ১০৯ জন এবং মারা গেছেন ৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২২০ জন এবং মারা গেছেন ৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৩ জন এবং মারা গেছেন ২২ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৮৪ জন এবং মারা গেছেন ১৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৫ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন এবং মারা গেছেন ৪ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৬২ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। একই সময়ে সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮৭ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭০ লাখ ৬১ হাজার ২৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৮ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ২৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:০০:৫৪   ৫০২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ