চার্লসের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারিয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথম পাতা » খেলাধুলা » চার্লসের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারিয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন কুমিল্লা
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



চার্লসের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারিয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন কুমিল্লা

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লা হারেই। এই দাবি খোদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের। কোচের দাবি মোতাবেকই এবারের আসরেরও প্রথম ম্যাচ হেরেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

তবে প্রথম হারের পরও খুব একটা বিচলিত হননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম হারের ক্ষত না শুকাতেই টানা দ্বিতীয় এবং তৃতীয় হারের ধাক্কা পেতে হয় কুমিল্লাকে। টানা তিন হারের পরে কুমিল্লার কোচ সালাহউদ্দীন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসে বলেন, ‘আমাদের ভালো ক্রিকেটার আছেন, তারা ভালো ফর্মেও আছেন; কিন্তু কেন জানি জয় আসছে না। হয়তো আমরা সঠিক টিম কম্বিনেশন এখনও খুঁজে পায়নি।’

অবশেষে কুমিল্লা সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেয়েছে। দলটি এমনভাবেই টিম কম্বিনেশন খুঁজে পেয়েছে যে, চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়া কুমিল্লা পুরো টুর্নামেন্টজুড়েই আর কোনো ম্যাচেই হারেনি। গ্রুপ পর্বে টানা ৯ জয় তুলে নিয়ে তালিকার দুইয়ে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছিল দলটি।

যার ফলে সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছিল ইমরুল কায়েসের দল। প্রথম সুযোগেই কোয়ালিফায়ার ম্যাচে সিলেটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি। এবার ফাইনালেও ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে দলটি।

চলতি বিপিএলে শিরোপা নির্ধারণী ফাইনালসহ টানা ১১ জয় পেয়েছে কুমিল্লা, বাংলাদেশের যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি লিগের জন্য যা রেকর্ড। অবশ্য টি-টোয়েন্টির ইতিহাসে রেকর্ড টানা ২৫ জয় আছে পাকিস্তানের ক্লাব শিয়ালকোট স্ট্যালিয়নসের।

রেকর্ড ১১ জয়ের কারণে বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে কুমিল্লা। এর আগে বিপিএলের উদ্বোধনী দুই আসরে মাশরাফীর নেতৃত্বে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিল ঢাকা ডাইনামাইটস।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫০   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ