অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে : খাদ্যমন্ত্রী
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে  : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিলো, এখনও আছে। তাদের প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ ধর্মান্ধতা থেকে মুক্তি দিবে।’
পরিবার দিবস সকলকে কাছে আসার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে অনিল চন্দ্রনাথ এফসিএ ও কানুতোষ মজুমদারকে ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ সন্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৬   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ