কক্সবাজারে হোটেলে মা-মেয়ের মরদেহ, স্বামী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে হোটেলে মা-মেয়ের মরদেহ, স্বামী আটক
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



কক্সবাজারে হোটেলে মা-মেয়ের মরদেহ, স্বামী আটক

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মেয়েসহ এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমার স্বামী দুলাল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে, এক মেয়েসহ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। এরপর তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন।

পরে দুপুর ২টার দিকে হঠাৎ তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে অন্য দুই ছেলেকে নিয়ে স্বামী আগেই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নম্বর কক্ষে উঠেছিলেন। কেনো, কি কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখার জন্য সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৬   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ