বিভক্ত রাজনীতিতে সেতু না হয়ে দেয়াল তৈরি হচ্ছে: ওবায়দুল কাদের

প্রথম পাতা » গাজীপুর » বিভক্ত রাজনীতিতে সেতু না হয়ে দেয়াল তৈরি হচ্ছে: ওবায়দুল কাদের
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



বিভক্ত রাজনীতিতে সেতু না হয়ে দেয়াল তৈরি হচ্ছে: ওবায়দুল কাদের

বিভক্ত রাজনীতিতে সেতু না হয়ে দেয়াল তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার গাজীপুর কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের অস্তিত্ব ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক মানে ও অভিনয়ে এবং সংলাপে অনেক সমৃদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন কাজ করছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৪   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ