নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় আসন্ন রমজান মাসে ইফতারসহ সকল খাদ্যে ক্ষতিকর ভোজ্য তেল ব্যবহার এবং রঙের মিশ্রন বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। নিারপদ খাদ্য আইন-২০১৩ সংক্রান্ত বিধি-বিধান ব্যবসায়ী পর্যায়ে অবহিত করার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মাদ আলী জিন্নাহ।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৫   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ