বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫  উদ্‌যাপিত

ভিয়েতনাম, ১৬ ডিসেম্বর:যথাযোগ্য মর্যাদায় আজ বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনাম মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন করে।

সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উদ্‌যাপন শুরু হয়। এ পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

সন্ধ্যায় বিজয় দিবস উদ্‌যাপনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণির প্রবাসী বাংলাদেশি, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এ পর্বে আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ, অসংখ্য শহিদ, সম্ভ্রম হারা মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহিদদের। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত রহমান।

সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের এক ঝাঁক শিশু বিজয় দিবসের গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩০   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ