ভাষা শহিদদের প্রতি পার্বত্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » চট্টগ্রাম » ভাষা শহিদদের প্রতি পার্বত্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ভাষা শহিদদের প্রতি পার্বত্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে আজ রাত ১২.০১ মিনিটে ফুল ও ভালবাসায় সিক্তকরণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাতফেরির র‌্যালির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উদ্‌যাপিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ প্রভাতফেরিতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান। এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহিদ মিনার এলাকায়। সকলের কণ্ঠে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ