হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা

হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে তীব্র গোলাগুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ক্রমবর্ধমান গ্যাং সহিংসতায় জর্জরিত দরিদ্র ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাসিন্দারা এএফপিকে নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরের কাছে তাবারে এলাকায় গ্যাং ও পুলিশের মধ্যে দীর্ঘক্ষণ গুলিবর্ষণের শব্দ শোনা গেছে।

এখানেই মার্কিন দূতাবাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সরকারি কর্মীরা দূতাবাস প্রাঙ্গণের বাইরে সমস্ত আনুষ্ঠানিক চলাচল বন্ধ করে দিয়েছেন।

পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশ হাইতির বেশিরভাগ অংশই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে- যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ করে আসছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের গত মাসের এক পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে গ্যাং সহিংসতায় অন্তত ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার পুলিশ জানিয়েছে, তারা এক সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপরাধী গোষ্ঠীকে অর্থায়ন ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ওই ব্যক্তিকে খোঁজ করা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৩   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ