নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদরের হাজিগঞ্জ এলাকায় স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

এরপর নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপি, এনসিপির নেতাকর্মী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। আইনের সুষ্ঠু প্রয়োগ যেখানে হবে।

পরে শহীদদের রুহের মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ