বান্দরবানে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম পাতা » খেলাধুলা » বান্দরবানে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
রবিবার, ৫ মার্চ ২০২৩



বান্দরবানে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

রোববার (০৫ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম ম্যাচে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

আয়োজকরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশ নিয়েছে। আগামী ১২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৪   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ