ভেনিজুয়েলায় শ্যাভেজের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনিজুয়েলায় শ্যাভেজের মৃত্যুবার্ষিকী পালিত
সোমবার, ৬ মার্চ ২০২৩



ভেনিজুয়েলায় শ্যাভেজের মৃত্যুবার্ষিকী পালিত

ভেনিজুয়েলার প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যু বার্ষিকীতে সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল রোববার হাজার হাজার সমর্থক আইকনিক সমাজতান্ত্রিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার দেহাবশেষ রাখা পুরোনো একটি সামরিক ব্যারাক ঘিঁরে রাখে। খবর এএফপি’র।
লুইসা আদ্রিয়ান (৫৬), এএফপি’কে বলেন, ‘তিনি ছিলেন সেরা একজন কমান্ডার, একজন প্রধান ও তার জনগণের জন্য একজন চমৎকার নেতা। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তিনি যা রেখে গেছেন তা দিয়ে ১০, ২০ বছর অতিবাহিত হতে পারে এবং তারপরও অনুভব করা যেতে পারে।’
শ্যাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনিজুয়েলা শাসন করেন। ২০১৩ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত শাসনকাজ চালিয়ে যান। শ্যাভেজ তার উত্তরসূরি নিকোলাস মাদুরোকে রেখে যান। শ্যাভেজের মৃত্যুর ঘোষণার তিন দিন পর সাবেক বাস চালক মাদুরো ক্ষমতা গ্রহণ করেন এবং সেই বছরের ১৪ এপ্রিল নির্বাচিত হন।
২০১৮ সালে ভোট জালিয়াতির অভিযোগের মধ্যে দিয়ে মাদুরো পুনরায় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৭   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
মরক্কোতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
মস্কো অঞ্চলে ড্রোন হামলায় নিহত ৫ : আঞ্চলিক গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ