নোয়াখালীতে জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেপ্তার ১
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



নোয়াখালীতে জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে শহীদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত শহীদুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ৮ লাখ ১৫হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছ বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে একলাশপুর ইউপির অনন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের মুনার বাড়ির আবদুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কথিত জিনের বাদশা শহীদুল নোয়াখালী পৌর শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জান্নাত আরা বেগম নামের এক গৃহবধূর কাছে নিজেকে জিনের বাদশা হিসেবে পরিচয় দেয়। তার কথা না শুনলে ওই নারী এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি হবে বলে ভয়ভীতি দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজি, তাবিজ-কবজ দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় কৌশলে ৮লাখ ১৫হাজার টাকা নিয়ে যায়। সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবারটি স্ব-শরীরে গোয়েন্দা কার্যালয়ে এসে একটি অভিযোগ গিয়ে যায়। তাদের অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা শহীদুলকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে কথিত জিনের বাদশা শহীদুল। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:০৭   ৫২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ