বিশ্বে করোনায় আরও ৩৬৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৩৬৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
বুধবার, ৮ মার্চ ২০২৩



বিশ্বে করোনায় আরও ৩৬৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪০৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন।

বুধবার (৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৬০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

একইসময়ে পেরুতে আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ জন। তিউনিসিয়া আক্রান্ত হয়েছে ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জন। ত্রিনিদাদ ও টোবাগোতে আক্রান্ত হয়েছে ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ৩১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬ হাজার ৭১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৪৯৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৮   ৪৯৭ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ