রমজানে কম দামে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » রমজানে কম দামে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



রমজানে কম দামে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী

রজমান মাস উপলক্ষে এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং খেজুর ও ছোলা-বুট সাশ্রয়ী দামে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে সেটি একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্য সামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে রয়েছে।

তিনি বলেন, একটি বিষয় আপনাদের বলতে হবে-সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে সব কিছু একবারে কিনে জমিয়ে রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মওজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই।

বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মওজুদ করার চেষ্টা করবে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রী কয়েকজন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপন করেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ