বেনাপোলে ভারতগামী যাত্রীর নিকট থেকে স্বর্ণের বার উদ্ধার

প্রথম পাতা » খুলনা » বেনাপোলে ভারতগামী যাত্রীর নিকট থেকে স্বর্ণের বার উদ্ধার
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



বেনাপোলে ভারতগামী যাত্রীর নিকট থেকে স্বর্ণের বার উদ্ধার

সুজন মাহমুদ, যশোর :যশোর বেনাপোলের কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল ভারতগামী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২শ’ ৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্নের বার উদ্ধার করেছে।

আজ (১৪) মার্চ সকালের দিকে বেনাপোল চেকপোষ্টে যাত্রী শরীয়তপুরের এসকান্দারের ছেলে আব্দুস সালাম(৩৬) এর নিকট থেকে স্বর্নেরবার গুলো উদ্ধার করা হয়।

কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান,আমরা গোপন সংবাদে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী স্বর্ন বহন করে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে।সেই তথ‍্য মোতাবেক কাষ্টমস গোয়েন্দা টিম তার নজরদারীতে রাখেন।যাত্রী বেনাপোল কাষ্টমসে আসলে তাকে জিজ্ঞাসাবাদে স্বর্নের কথা স্বীকার করেন।

পরে তার ব্যাগের মধ্যে কসটেপে মুড়ানো স্বর্নের বারগুলা উদ্ধার করা হয়। নিয়ম বহির্ভুত হওয়ায় আসামীকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত স্বর্নের বারগুলো কাষ্টমস কোষাগারে জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩০   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ