ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক

প্রথম পাতা » খুলনা » ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: যশোরের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সদ্দার (৩৬), মিজানুর সরদার (৪৫), সয়োরার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু লোক পাসপোর্ট-ভিসা ছাড়া সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৪   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ