মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী
বুধবার, ১৫ মার্চ ২০২৩



মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

মানুষের সেবাকেই আ.লীগ সরকার বেশি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ মার্চ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নার্সিং পেশাকে সরকার বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে নার্সদের বিদেশে পাঠানো হবে। বাংলাদেশের নার্সরা বিশ্ব জয় করবে।

তিনি বলেন, ১০ হাজার নার্স ও পাঁচ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টির চূড়ান্ত পরিকল্পনা হয়েছে।

সরকারপ্রধান বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। আমরা এখন প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় রোগীদের সেবায় নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।

এর আগে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরে পৌঁছান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৬   ৪৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ