জাতীয় সংসদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করার আহবান স্পীকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করার আহবান স্পীকারের
শনিবার, ১৮ মার্চ ২০২৩



জাতীয় সংসদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করার আহবান স্পীকারের

ঢাকা, ১৮ মার্চ, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশ জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করার আহবান জানান।

তিনি আজ পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, মৃণাল কান্তি দাস এমপি উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

স্পীকার বলেন, জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

বিপিজেএ’র সহ-সভাপতি মশিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিপিজেএ এর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ বিপিজেএ’র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩২   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ