নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান। কখনোই আলাদা করে দেখা যাবে না।” তিনি বলেন, বন্দরবাসীর যৌক্তিক দাবি-দাওয়ার পাশে তিনি সবসময় থাকবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য দলে ফেরা নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ বক্তব্য দেন মাসুদুজ্জামান। নেতাকর্মীদের নিয়ে পৌঁছালে আতাউর রহমান মুকুল মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, “আমাদের শৈশব-কৈশোর দুই পাড়েই কেটেছে। গত কয়েক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করার নির্দেশ দিলে আমি শহর ও বন্দরজুড়ে ঘুরেছি। বন্দর ঘুরে ব্যথিত হয়েছি। দীর্ঘদিন ধরে বন্দরবাসীর সঙ্গে ভোটের রাজনীতি হয়েছে, তাদের প্রাণের দাবি উপেক্ষিত হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে বন্দরবাসীর যাতায়াতের জন্য প্রয়োজনীয় সেতুর দাবি জানাবো। যে সেতুটি এখন আছে—তা বন্দরবাসীর কোনো কাজে আসে না। এতটুকু নদীপথ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর বহু মায়ের বুক খালি হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। বন্দরবাসীর যৌক্তিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।”

এসময় তিনি এপাড়–ওপাড়ের সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরু উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, গোলাম নবী মুরাদ।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৩   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ