আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি টেক্সটাইল মিলসহ ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় কলিমুদ্দিন শাহ টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলস লিমিটেডের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে উপজেলার উজান গোবিন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন কিলোমিটার বিস্তৃত ২৫০টি বাড়ির অবৈধ ৪০০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে জব্দ করা হয় ১২০ ফুট অবৈধ পাইপ, তিন টন ওজনের একটি বয়লার, বিপুলসংখ্যক রাইজার ও বার্নার। তিতাস কর্তৃপক্ষ মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, “অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান নিয়মিত চালানো হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৪   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ