যে কারণে কানাডায় জনসংখ্যা বাড়ল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যে কারণে কানাডায় জনসংখ্যা বাড়ল
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



যে কারণে কানাডায় জনসংখ্যা বাড়ল

কানাডায় প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা এক বছরে ১০ লাখ বেড়েছে। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

কানাডার সরকারি সংস্থা ‘স্ট্যাটিসটিকস কানাডা’ বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ থেকে ৩ কোটি ৯৫ লাখ গিয়ে পৌঁছেছে।

শুধু তাই নয়, ১৯৫৭ সালের পর কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে ব্যাপক হারে অভিবাসী নেয়াই দেশটিতে জনসংখ্যা বাড়ার মূল কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।

স্ট্যাটিসটিকস কানাডা আরও বলছে, অভিবাসনের কারণে জনসংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ।

২০২৫ সালের মধ্যে আরও প্রায় ৫০ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা হাতে নিয়েছে ট্রুডো সরকার। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণ, আফগানিস্তানে সংকটে থাকা মানুষ, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরও স্বাগত জানিয়েছে কানাডার সরকার।

এর আগে, ২০২২ সালে কানাডা প্রায় সাড়ে ৪ লাখ অভিবাসীকে স্বাগত জানিয়েছিল। দেশটিতে বর্তমানে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখের বেশি। এরইমধ্যে রেকর্ড ছাড়িয়েছে অভিবাসন প্রক্রিয়ার জন্য আবেদন।

কানাডা সরকারের তথ্যমতে, জনসংখ্যা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে, আগামী ২৬ বছরে দেশটির জনসংখ্যা দ্বিগুণে গিয়ে ঠেকবে। আর সেক্ষেত্রে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কানাডা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৪৩   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ