১৯৫৪ সালের পর জার্মানিকে হারাল বেলজিয়াম

প্রথম পাতা » খেলাধুলা » ১৯৫৪ সালের পর জার্মানিকে হারাল বেলজিয়াম
বুধবার, ২৯ মার্চ ২০২৩



১৯৫৪ সালের পর জার্মানিকে হারাল বেলজিয়াম

জার্মানিকে হারাতে প্রায় ভুলেই গিয়েছিল বেলজিয়াম! এর কারণও সহজেই অনুমান করা যায়। কারণ, ১৯৫৪ সালের পর থেকে দুই দলের সাক্ষাতে জয়ের দেখাই পাচ্ছিল না বেলজিয়ানরা। তবে নতুন অধিনায়ক কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে অবশেষে অজেয় বাধা টপকালো দলটি।

৬৯ বছরের ইতিহাস ভেঙে জার্মানদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বেলজিয়ানরা। মঙ্গলবার রাতে কোলনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চে ভরা এক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।

ম্যাচের নয় মিনিটের মধ্যেই লিড নিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। জার্মানির জালে লক্ষ্যভেদ করেন ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকু। আর দুটি গোলেই অবদান রাখেন ডি ব্রুইনা।

যদিও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়ামদের আবারও দুই গোলে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের শেষ দিকে জার্মানির সার্জ গ্যানাব্রি জাল খুঁজে পেলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় জার্মানরা।

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পুরো ম্যাচজুড়েই দাপট দেখায় উভয় দল। প্রথমার্ধে বেলজিয়ামরা আধিপত্য বিরাজ করলে দ্বিতীয়ার্ধে জার্মানদের জয়জয়কার।

ম্যাচে আরও গোল হতে পারতো! কিন্তু গোলপোস্টের ফাঁদে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের প্রথমার্ধে ক্রসবারে লেগে ফিরে আসে লুকাকুর হেড। দ্বিতীয়ার্ধেও পোস্টে লেগে গ্যানাব্রির শট দূরের লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচজুড়ে ৫৪ শতাংশ সময় জার্মানরা পায়ে বল রেখেছিল। আর গোলমুখে ১৬টি শট নিয়েও চারটি শট লক্ষ্যের দেখা পেয়েছিল। অন্যদিকে বেলজিয়ানদের সাতটি শটের মধ্যে চারটিই গোলে লক্ষ্যে ছিল।

কাতার বিশ্বকাপে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও বেলজিয়াম খুব একটা ভালো সময় কাটায়নি। আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল দল দুটি। নতুন কোচ দমেনিকো তেদেসকোর অধীনে বিশ্বকাপ বিরতি শেষে সেই বাধা সামলে উঠছে বেলজিয়ানরা। আগের ম্যাচে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৩-০ গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছিল সোনালি প্রজন্মের দলটি।

অন্যদিকে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ধারাবাহিকতার খোঁজে রয়েছে জার্মানরা। শনিবার (২৫ মার্চ) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি।

বাংলাদেশ সময়: ১১:২২:০০   ৩৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ