বিচার বিভাগের অচলাবস্থায় ইসরাইল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’ : বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিচার বিভাগের অচলাবস্থায় ইসরাইল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’ : বাইডেন
বুধবার, ২৯ মার্চ ২০২৩



বিচার বিভাগের অচলাবস্থায় ইসরাইল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’ : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’ ইসরাইলের এ ধরনের পদক্ষেপে দেশে কয়েকমাস ধরে অস্থিরতার এবং তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। খবর এএফপি’র।
বাইডেন নর্থ ক্যারোলিনা সফরকালে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে ইসরাইলের অনেক শক্তিশালী সমর্থকদের মতো আমি খুব উদ্বিগ্ন। তারা এই পথে ক্রমাগত চলতে পারে না এবং আমি তা স্পষ্টভাবে বলে দিয়েছি।’
বাইডেন বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনভাবে কাজ করবেন যাতে তিনি সত্যিকারের আপস করার চেষ্টা করবেন। তবে এটি দেখা ঘাটতি আছে।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি ইসরাইলি নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন না। তিনি বলেন, অন্তত এক্ষুণি ইসরাইলি নেতাকে আমন্ত্রণ জানানোর কোন সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১১:৫২:২৪   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ