চার্লস তৃতীয়’র প্রথম বিদেশ সফরের জন্য আড়ম্বরপূর্ণ প্রস্তুতি নিচ্ছে জার্মানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » চার্লস তৃতীয়’র প্রথম বিদেশ সফরের জন্য আড়ম্বরপূর্ণ প্রস্তুতি নিচ্ছে জার্মানি
বুধবার, ২৯ মার্চ ২০২৩



চার্লস তৃতীয়’র প্রথম বিদেশ সফরের জন্য আড়ম্বরপূর্ণ প্রস্তুতি নিচ্ছে জার্মানি

রাজনৈতিক প্রতিবাদের মুখে ফ্রান্সে পরিকল্পিত সফর স্থগিত হওয়ার পর রাজা হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের চার্লস তৃতীয় বুধবার জার্মানিতে পৌঁছাবেন।
রাজার আগমনের প্রতীক্ষায় বার্লিনের কেন্দ্রস্থলে ব্র্যান্ডেনবার্গ গেটের দিকে যাওয়ার পথে আন্টার ডেন লিন্ডেন অ্যাভিনিউ জুড়ে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা উত্তোলন করা হয়েছে।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার এবং জার্মান ফার্স্ট লেডি এলকে বুয়েডেনবেন্ডার বিখ্যাত আন্টার ডেন লিন্ডেন অ্যাভিনিউয়ে সামরিক সম্মানে চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলাকে স্বাগত জানাবেন।
তিন দিনের সফরে চার্লস শুক্রবার বন্দর শহর হামবুর্গ সফরের আগে বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে ভাষণ দেবেন। এর মাধ্যমে তিনি হবেন জার্মান পার্লামেন্টে ভাষণ দানকারী প্রথম রাজা।
এই সফরের মাধ্যমে ঘনিষ্ঠ প্রতিবেশীদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্তকে ব্রেক্সিট-পরবর্তী সেতুবন্ধন তৈরির প্রচেষ্টা হিসাবে ব্যাপকভাবে দেখা হয়। স্টাইনমায়ার এটিকে ‘একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় দৃষ্টিভঙ্গি’ বলে অভিহিত করেছেন।
স্টাইনমায়ার বলেন, ‘এই সফর আমাদের দেশ এবং নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ এবং আন্তরিক বন্ধুত্বের উপর জোর দেয়।’
জার্মান জনসাধারণ বুধবার ব্র্যান্ডেনবার্গ গেটে রাজকীয় দম্পতির সাথে মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। যদিও মাত্র ১,৫০০ দর্শকের জন্য জায়গা রাখা হয়েছে। দর্শনার্থীদের তাড়াতাড়ি উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চার্লসের ছেলে প্রিন্স হ্যারির আত্মজীবনীটির বেস্ট সেলার স্ট্যাটাস উল্লেখ করে ডার্মস্ট্যাড টেকনিক্যাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক মাইকেল হার্টম্যান বলেছেন, জার্মানিতে ‘ব্রিটিশ রাজপরিবার অনেক আগ্রহ অর্জন করে।’
হার্টম্যান এএফপি’কে বলেন, গত বছর দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে হাউস অফ উইন্ডসরের প্রতি মুগ্ধতা কমেনি।
প্রয়াত রানী ১৯৬৫ সালে প্রথম বার্লিন সফর করেন যখন শহরটি পুঁজিবাদী পশ্চিম এবং কমিউনিস্ট প্রাচ্যের মধ্যে বিভক্ত ছিল। এই সফরকে যুদ্ধোত্তর পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল।
বুধবারের স্বাগত অনুষ্ঠানের পর, চার্লস এবং তার পতœী ক্যামিলা স্টাইনমায়ারের বেলভিউ প্রাসাদে যাবেন, যেখানে তিনি সন্ধ্যায় একটি রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে যোগ দেবেন।
বৃহস্পতিবার চার্লস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস’র সাথে কথা বলবেন এবং সম্প্রতি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের সাথে দেখা করবেন।
স্টাইনমায়ার এবং রাজকীয় দম্পতি তারপরে একটি ব্রিটিশ-জার্মান সামরিক ইউনিটের পাশাপাশি ব্রান্ডেনবার্গের পার্শ্ববর্তী রাজ্যে একটি অর্গানিক খামার পরিদর্শন করবেন।
শুক্রবার হামবুর্গে রাজার একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি জার্মান জনসাধারণের সাথে দেখা করার আরেকটি সুযোগ রয়েছে।
বার্লিনে ব্রিটিশ দূতাবাসের জানায়, চার্লস ইতিমধ্যে ৪০ বার জার্মানি সফর করেছেন। তবে রাজা হিসেবে এই প্রথম জার্মান সফর।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৫৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ