বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
শনিবার, ১ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২১১ জন।

শনিবার (১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এ ছাড়া ভারতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১১২ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২০৭ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

একইসময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৩১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। বেলজিয়ামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ২৩৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৪০:১০   ৩৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ