জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার (৫ এপ্রিল) থেকে। এদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে‌‌।

এতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা (দুইশত পঞ্চাশ) সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ৯ মের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন থেকে শুরু হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ ৫ এপ্রিল থেকে ৮ মে। কলেজ অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ ৬ এপ্রিল থেকে ১০ মে।

কলেজ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ ১১ মে থেকে ১৭ মে।

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:১৪:১৯   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
মানবিক নেতা হিসেবে নিজের পরিচয় সুসংহত করছেন দিপু ভূঁইয়া
রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ