সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব : শিক্ষামন্ত্রী
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে।
আজ চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাজনীতির যে মূল কথা দেশ সেবা, মানুষের সেবা, সেই সেবার ব্রত নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ যতবেশী সমাজসেবামূলক কাজে যুক্ত হবে, ততবেশী তারা এই সমাজের যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাডভোকেট হেলাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে চাঁদপুর পৌর এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত ১ হাজার ৭০০ নারী পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৬   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ