ইফতারে স্বাস্থ্যকর ছোলার ফ্রুট চাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইফতারে স্বাস্থ্যকর ছোলার ফ্রুট চাট
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



ইফতারে স্বাস্থ্যকর ছোলার ফ্রুট চাট

ইফতারে বেশির ভাগ মানুষই ছোলার সঙ্গে মুড়ি ও যাবতীয় ভাজাপোড়া খেতে পছন্দ করেন। তবে সবসময় একই রকম না খেতে না চাইলে, ভিন্নতা আনতে ছোলা দিয়ে স্বাস্থ্যকর এক ভিন্নপদ তৈরি করতে পারেন। এ ক্ষেত্রে ছোলার সঙ্গে বিভিন্ন ফল মেশানো হয়, তাই খেতে খুবই সুস্বাদু, আবার শরীরের জন্যও অনেক উপকারী এই পদ। স্বাস্থ্য সচেতনরা চাইলে প্রতিদিন ইফতারে ভাজাপোড়ার বদলে রাখতে পারেন ছোলার ভিন্ন পদ ছোলার ফ্রুট চাট।

উপকরণ
১. ছোলা ২ কাপ (সেদ্ধ)
২. কাবলি বুট দেড় কাপ (সেদ্ধ)
৩. আপেল ১টি, পেয়ারা ১টি, বেদানা দেড় কাপ দানা, শসা একটা, আনারস ১টি, আঙ্গুর ১৫-২০টি, মালটা ১টি, ক্যাপসিকাম ১টি (সব ছোট ছোট টুকরো করতে হবে)
৪. ভুট্টার দানা দেড় কাপ

৫. লেটুস পাতা ৪-৫টি
৬. গাজর মাঝারি সাইজের ২-৩টি
৭. চিকন চানাচুর ১ কাপ
৮. লেবুর রস ও লেবুর খোসা ১ চামচ
৯. টকদই ২ কাপ (ঘন)
১০. চাট মসলা আধা টেবিল চামচ
১১. বিট লবণ স্বাদমতো
১২. কাঁচা মরিচ ৪-৫টি (কুচি করে নেওয়া), গোল মরিচ কুচি ১/৩ চা চামচ। পেঁয়াজ কুচি ১টা
১৩. পুদিনা পাতা ৩-৪টি
১৪. আদা কুচি ১ চা চামচ

পদ্ধতি
প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করা ছোলা ও কাবলি বুট মিশিয়ে নিতে হবে। এরপরে একে একে সব ফল ও সবজি মিশিয়ে নিন। সব ফল মেশানো হয়ে গেলে একে একে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, চাট মসলা, লেবুর খোসা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে নিন। পুদিনা পাতা, গোল মরিচ কুচি ও লবণ দিতে হবে। সঙ্গে চিকন চানাচুর দিয়ে তার ওপরে লেবুর রস ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিন একবার। মাখানোর পরপর ইফতারে পরিবেশন করুন ঝটপট মজাদার এই ফলাহারটি।

বাংলাদেশ সময়: ১২:৫১:২৬   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ