১১৪ কোটি ছাড়াল অজয়ের ‘ভোলা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১৪ কোটি ছাড়াল অজয়ের ‘ভোলা’
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



১১৪ কোটি ছাড়াল অজয়ের ‘ভোলা’

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন অভিনেতা নিজেই।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভারতের প্রায় ৪ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে অজয়ের ‘ভোলা’। মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী শত কোটি টাকা আয় ছাড়িয়েছে এটি।

এ বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার প্রথম দিনের আয়ের দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে সিনেমাটি।

মুভি রিভিউজ ডটকম জানায়, ভারতে ১২তম দিনে অজয় অভিনীত সিনেমা ‘ভোলা’ আয় করেছে ১.৫৫ কোটি রুপি। এ পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ৭৩.৮৪ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১৪ কোটি টাকারও বেশি।

সিনেমাটি পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ প্রযোজনাও করেছেন অজয় দেবগন। এতে কেন্দ্রীয় নারী ভূমিকায় অভিনয় করেছেন টাবু অমলা।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৩   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ