গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

প্রথম পাতা » খুলনা » গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন (১৭) সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম হোসেন (১৮) একই গ্রামের জয়নদ্দির ছেলে।

এলাকাবাসী জানান, ইমন ও আজিম দ্রুতগতিতে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে নলডাঙ্গা যাচ্ছিলেন। পথে গুঞ্জনগর রাজবাড়ী নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক আজিমকে সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩৯   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ