আড়াইহাজারে চাচিকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা আটক

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে চাচিকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা আটক
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



আড়াইহাজারে চাচিকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা আটক

প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. ইয়ানুসকে (২৩)। সে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের দুবাই প্রবাসী চাচার স্ত্রীকে (২৫) গত চার বছর ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ইয়ানুস। লোকলজ্জার ভয়ে ওই নারী সম্প্রতি স্বামীর বাড়ি ছেড়ে তার পিত্রালয় একই ইউনিয়নের বাড়িতে আশ্রয় নেয়। সবশেষ ২৩ এপ্রিল রাতে ইয়ানুস সেখানে গিয়ে আবারো তাকে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত ইয়ানুসকে আটক করে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪১   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ