দিনাজপুরে ধানের বাম্পার ফলনে ব্যস্ত কৃষকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ধানের বাম্পার ফলনে ব্যস্ত কৃষকরা
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



দিনাজপুরে ধানের বাম্পার ফলনে ব্যস্ত কৃষকরা

বিস্তীর্ণ ফসলের মাঠে দোল খাচ্ছে সবুজ ও হলুদ রঙের সোনালি ধান। ধানের ভারে গাছ নুয়ে পড়া ভাব। জমিতে ধান দেখে হাসি ফুটেছে কৃষকের মুখে। মাঝে খণ্ড খণ্ড জমিতে গান গেয়ে ধান কাটতে ব্যস্ত কৃষি শ্রমিকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এবং উচ্চ ফলনশীল জাতের ধান চাষে তুলনামূলক রোগবালাই কম হওয়ায় দিনাজপুরসহ আশপাশের উপজেলাগুলোতে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানে পাক ধরায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

বিঘাপ্রতি ২২-২৭ মণ পর্যন্ত ধান পাওয়া যাবে জানিয়ে কৃষক রফিকুল মিয়া বলেন, ‘আল্লাহর রহমতে এ বছর আশানুরূপ ধান হয়েছে। গত কয়েক বছরে এ রকম ধান আমরা পাইনি।’

ঝড়বৃষ্টি না হয়ে আবহাওয়া স্বাভাবিক থাকলে অল্প কিছু দিনের মধ্যেই মাঠের সব ধান ঘরে তুলবে কৃষক। পর্যায়ক্রমে ধান পাকতে শুরু করায় ধান কাটার শ্রমিকের সংকট নেই।
কৃষক একাব্বর আলী বলেন, ‘ধান তো ভালো হয়েছে। তবে এখন দেখার বিষয় বাজারে ভালো দাম পাওয়া যায় কি না? আমাদের দাবি, সরকার যেন ন্যায্যমূল্য নিশ্চিত করে। কেউ যেন আমাদের ঠকানোর সুযোগ না পায়।’

ধানচাষি রমেশ কুণ্ডু বলেন, ‘পর্যায়ক্রমে ধান পাকায় এ বছর শ্রমিক সংকট নেই। আবহাওয়া ভালো আছে। আমরা ধান ঘরে তুলতে শুরু করেছি।’

এদিকে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, ‘সামনে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আগেই যেসব জমির ধান ৮০ শতাংশ পাক ধরছে, সেসব জমির কৃষককে ধান কাটতে তাগিদ দিচ্ছি। চলতি মৌসুমে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।’

চলতি মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো চাষ হয়েছে ১৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৮০ হাজার ৫৬০ মেট্রিক টন। যার মধ্যে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান রয়েছে। বর্তমানে প্রতি মণ ধান বাজারে বিক্রি হচ্ছে ৯৮০-১০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩:৫০:২৩   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ