লঙ্কানদের ভয়াবহ চাপে রেখেছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » লঙ্কানদের ভয়াবহ চাপে রেখেছে বাংলাদেশ
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



লঙ্কানদের ভয়াবহ চাপে রেখেছে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে বেশ ভালোই আধিপত্য দেখাচ্ছেন জাহানারা আলম-নাহিদা আক্তাররা।

কলম্বোর পি সারা ওভাল মাঠে টস জিতে শুরুতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রান।

বোলিংয়ে নেমে প্রথম ওভারের প্রথম বলেই হার্সিথা সামারাবিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জাহানারা আলম। ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখতে ভিস্মী গুনারত্নেকে নিয়ে এরপর কিছুটা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ১১ রান করে গুনারত্নে আউট হলে ভাঙে সে জুটিও।

কভিশা দিলহারির সাথে আতাপাত্তুর তৃতীয় উইকেট জুটি ৪১ রানের। ৩৭ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে নাহিদার বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। দারুণ ফর্মে থাকা নাহিদা এরপর নিকাশি ডি সিলভাকেও ফেরান।

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ৯০ পেরোনোর ঠিক আগে কভিশাকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। ষষ্ঠ উইকেট জুটিতে এখন প্রসাদনীর সাথে ব্যাটিং করছেন প্রিয়দর্শিনী।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩৪   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ