তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না : আইনমন্ত্রী
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না : আইনমন্ত্রী

আগামী নির্বাচন কোনো নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে। শেখ হাসিনা এটা বন্ধ করেছেন। এখন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা বলে আইনের সুশাসন নেই তারা নিজেরাই আইন জানে না। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই।

আনিসুল হক বলেন, হত্যাকারীদের মুক্তি দেওয়াকে বিএনপি আইনের শাসন মনে করে। আওয়ামী লীগ তার অবসান ঘটিয়েছে। এখন সবাই কথা বলতে পারে। এটাই হলো গণতন্ত্র। মানুষ এখন বিচার পায়।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:৫০   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ