মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে মিলল ১১ কেজি রুপার গহনা

প্রথম পাতা » খুলনা » মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে মিলল ১১ কেজি রুপার গহনা
শনিবার, ৬ মে ২০২৩



মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে মিলল ১১ কেজি রুপার গহনা

চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় মোটরসাইকেলের ট্যাঙ্কের ভেতর থেকে প্রায় ১১ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সারোয়ার উদ্দিন (২৮) ও সুলতানপুর গ্রামের আবদুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তিকে আসতে দেখে তাদের আটক করা হয়। পরে তাকে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে প্রায় ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। যার ওজন ১০ কেজি ৯৬৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা। রুপার চালানটি ফরিদপুরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৮   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ