শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা
বুধবার, ২৪ মে ২০২৩



শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা

এস্পানিওলের বিপক্ষে জিতে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পর তারা হারল টানা দুই ম্যাচে। মঙ্গলবার (২৩ মে) সবশেষ ভায়াদোলিদের বিপক্ষে হার বরণ করেছে দলটি।

ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনার হার ৩-১ গোলে। ব্লুগরানাদের হয়ে একমাত্র গোলটি করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। ভায়াদোলিদের দুটি গোল দিয়েছেন সাইল লারিন ও গঞ্জালো প্লাটা। অন্য গোলটি আত্মঘাতী।

ভায়াদোলিদের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। আত্মঘাতী গোল করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। এ সময় ম্যাসিচ পাস দেন ডি বক্সের মাঝ বরাবর। বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বার্সা ডিফেন্ডার।

২২ মিনিটে বার্সার ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন ভায়াদোলিদের গঞ্জালো প্লাটা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন লারিন। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। ৭৩ মিনিটে তৃতীয় গোলটি করে ভায়াদোলিদ। লারিনের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান গঞ্জালো।

বার্সেলোনা একমাত্র গোলটি করে ম্যাচের ৮৪ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোভস্কি। টানা দুই ম্যাচে হারা বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে ভায়াদোলিদ।

বাংলাদেশ সময়: ১২:০২:২৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ