এনডিডি শিশু ও ব্যক্তিদের কল্যাণে কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনডিডি শিশু ও ব্যক্তিদের কল্যাণে কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী
বুধবার, ২৪ মে ২০২৩



এনডিডি শিশু ও ব্যক্তিদের কল্যাণে কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যথাযথ যত্ম পেলে এনডিডি শিশু ও ব্যক্তিরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তাদের কল্যাণে কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
মন্ত্রী আজ বুধবার রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে “এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিচর্যায় তাঁদের পিতা মাতা ও অভিভাবকদের করণীয়” শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
মন্ত্রী বলেন, এনডিডি শিশু ও ব্যক্তির অভিভাবকগণ তাদের অবর্তমানে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের এ চিন্তা দূর করেছেন। এনডিডি ব্যক্তিদের জন্য দেশের বিভাগীয় শহরে বহুমূখী সুবিধা সম্বলিত স্থায়ী আবাসন নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে একাকালীন চিকিৎসা অনুদান, থেরাপি সেবা, বীমাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৮   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ