ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ২৬ মে ২০২৩



ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের ঝিকরগাছায় ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিকরগাছা থানার পুলিশ। আটককৃত আসামীরা হলেন, যশোর কোতয়ালী থানার তপস্বীডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে সবুজ হোসেন (২৩) ও শামছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯)।

থানা তথ্য সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম) (পিপিএম) বার এর নির্দেশে মাদকমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের উপর ভিত্তি করে থানার এস.আই (নিঃ) সুমন বিশ্বাস ও এএসআই (নিঃ) সহিদ হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে আসামীরা তাদের ব্যবহৃত একটি মটরসাইকেল যোগে উপজেলার ঝিকরগাছা মাগুরা ইউনিয়ন রাস্তা দিয়ে যশোরের দিকে যাওয়ার জয়রামপুর মোড়স্থ অমল চন্দ্র দত্তের দোকানের সামনে থেকে তাদেরকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয় কিন্তু তারা দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। মটরসাইকেলটি ব্যারিকেটের মাধ্যমে সঙ্গীয় ফোর্সের সহযোগিতা আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামী সবুজের নিকট জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তার পিঠে ঝোলানো ব্যাগে ১ কেজি গাঁজা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে থানায় (মামলা নং ২৮)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, দুইজন আসামীকে মাদকদ্রব্যসহ আটক করে আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:২৪:১৮   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ