সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী
সোমবার, ৫ জুন ২০২৩



সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৪ হাজার ২৪৯ জন। চলতি বছর এ পর্যন্ত ভিসা হয়েছে ৮১ হাজার ৩২৬ জন হজযাত্রীর।

সোমবার (৫ জুন) হজ নিয়ে প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, ৪ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলাম। এ সময় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, চিকিৎসক দলের দলনেতা, প্রশাসনিক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ তিন জন ও একজন নারী। সর্বশেষ ৩ জুন মক্কায় মারা যান আলী হোসেন (৬৭)।

সৌদিতে চাঁদ দেখাসাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ জুন। এবছর হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু ২১ মে, শেষ হজ ফ্লাইট ২২ জুন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ