মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮ অনুষ্ঠিত
বুধবার, ৭ জুন ২০২৩



মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮ অনুষ্ঠিত

ঢাকা, ৭ জুন ২০২৩ : আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮’- অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পরবর্তীতে ‘আয় বৈষম্য হ্রাসকরণে রাজস্ব ও আর্থিক নীতির ভূমিকা’- বিষয়ে সাবেক মন্ত্রীপরিষদ সচিব এবং বিআইজিডি’র অধ্যাপক মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগ’- বিষয়ে পিকেএসএফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিক্সের চেয়ারম্যান ডা: কাজী খলিকুজ্জামান আহমদ আলোচনা করেন।

এ সেশনে বিশেষ অতিথি হিসেবে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী এমপি, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি উপস্থিত ছিলেন।

বাজেট ডিব্রিফিং সেশনে রেজাউল করিম বাবলু এমপি, মো: নুরুন্নবী চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, তানভীর এস জয় এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, বীরেন শিকদার এমপি, রুমানা আলী এমপি, অ্যাডভোকেট খোদেজা নাসরীন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, রওশন আরা মান্নান এমপি, আরমা দত্ত এমপি, মমতা হেনা লাভলী এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২১:৪২   ৩৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ