লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের আগে আলোচনার জন্য ন্যাটো প্রধানকে আমন্ত্রণ জানাবেন বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের আগে আলোচনার জন্য ন্যাটো প্রধানকে আমন্ত্রণ জানাবেন বাইডেন
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের আগে আলোচনার জন্য ন্যাটো প্রধানকে আমন্ত্রণ জানাবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে ১২ জুন আলোচনার জন্য আমন্ত্রন জানাবেন। এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনের এক মাস আগের এই আলোচনায় ইউক্রেন এজেন্ডা শীর্ষে রয়েছে। হোয়াইট হাউস বুধবার এ কথা জানায়।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, উভয় নেতা লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা এবং রাশিয়ার নৃশংস আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি মিত্রদের সমর্থন নিয়ে আলোচনা করবেন। খবর এএফপি’র।
১১-১২ জুলাই রাজধানী ভিলনিয়াসে ন্যাটো নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ন্যাটো প্রধান হিসেবে স্টলটেনবার্গের মেয়াদকাল অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সেই মেয়াদের সম্ভাব্য সম্প্রসারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জিন-পিয়ের কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘ইতিহাসের এই সংকটময় মুহূতে সচিব এক অসামান্য কাজ করেছেন।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘হোয়াইট হাউস তার নেতৃত্বের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৬   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ