হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ!

প্রথম পাতা » খেলাধুলা » হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ!
রবিবার, ১১ জুন ২০২৩



হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ!

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কোন্দলের কারণে শঙ্কায় পড়েছিল এবারের এশিয়া কাপের আয়োজন। পাকিস্তান স্বাগতিক হওয়ায় সেখানে গিয়ে খেলতে নারাজ ভারত ক্রিকেট বোর্ড। তাই কোথায় টুর্নামেন্ট আয়োজন করা হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছিল। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেলেরও। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সেই প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসি পাকিস্তানের প্রস্তাবে রাজি হলে হাইব্রিড মডেল অনুসারে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ক্রিকইনফো বলছে, এ সপ্তাহের শেষ দিকে এ ব্যাপারে ঘোষণা আসবে।

ওয়ানডে ফরম্যাটের এবারের এশিয়া কাপে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ফাইনাল মাঠে গড়াবে পাকিস্তানে, তবে রোহিত শর্মা বাহিনী ফাইনালে গেলে সেটা শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

১০ থেকে ২৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছিল এবারের এশিয়া কাপের সময়কাল। তবে ক্রিকইনফো বলছে, সেটা পরিবর্তিত হয়ে ১ থেকে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে। আর পাকিস্তানে যেসব ম্যাচ রয়েছে, সেগুলো অনুষ্ঠিত হতে পারে লাহোরে।

বাংলাদেশ সময়: ১২:৫২:০৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ