অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে পুষ্টিগুণ হারাচ্ছে মাটি

প্রথম পাতা » খুলনা » অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে পুষ্টিগুণ হারাচ্ছে মাটি
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে পুষ্টিগুণ হারাচ্ছে মাটি

ঝিনাইদহে জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার ও উপরিভাগ কেটে নেয়াসহ নানা কারণে পুষ্টিগুণ হারাচ্ছে মাটি। এতে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের।

ঝিনাইদহ জেলা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকার মাটিতে প্রয়োজনের তুলনায় কম মাত্রার পুষ্টি উপাদান পাওয়া গেছে। এ জেলায় প্রতি ১০০ গ্রাম মাটিতে নাইট্রোজেন দশমিক ২৭ মাইক্রোগ্রামের পরিবর্তে রয়েছে দশমিক ৯ মাইক্রোগ্রাম, যা অতি নিম্নমাত্রার। ফসফরাস ২৩-৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১৫ থেকে ২২, পটাশিয়াম দশমিক ২৭ এর পরিবর্তে দশমিক ১৮ মিলিতুল্যাংক, সালফার ২৭ মাইক্রোগ্রামের পরিবর্তে ২২ থেকে ৩০, জিংক ১ দশমিক ৩৫-এর স্থলে দশমিক ৪৫ থেকে দশমিক ৯০ মাইক্রোগ্রাম রয়েছে। পাশাপাশি বোরন (রাসায়নিক মৌল) দশমিক ৪৫ মাইক্রোগ্রামের পরিবর্তে উচ্চমাত্রায় দশমিক ৬১, অম্লমান ৬ দশমিক ৬০ থেকে ৮ দশমিক ৪০ যা নিরপেক্ষ মাত্রার এবং বেশি দরকারি জৈব পদার্থ রয়েছে ৫ শতাংশের পরিবর্তে ১ থেকে ১ দশমিক ৭০ শতাংশ, যা পুষ্টি উপাদানের অতি নিম্নমাত্রা।

ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শিখা নাসরিন বলেন, আগে আমরা এক বা দুই ফসল উৎপাদন করতাম। জনসংখ্যা বৃদ্ধির জন্য খাদ্যের চাহিদা বেড়েছে। সেক্ষেত্রে তিন বা চার ফসল উৎপাদন করতে হচ্ছে। আর এই ফসল উৎপাদন করতে গিয়ে রাসায়নিক সারের বেশি ব্যবহার করতে হচ্ছে। যে কারণে মাটির পুষ্টিগুণ দিন দিন কমে যাচ্ছে।

তবে এলাকার কৃষকরা বলেন, আগের থেকে বর্তমানে দ্বিগুণ পরিমাণ সার প্রয়োগ করতে হয়। নতুবা ফসল ভালো উৎপাদন হচ্ছে না।

সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, কয়েক বছর আগেও যে জমিতে ১০ কেজি সার দিয়ে আবাদ করতাম। সেই একই জমিতে এখন ২৫ কেজি সার দিতে হয়। অনেক সময় এতেও কোনো কাজ হয় না। আমাদের তো উপায় নেই। ফসল উৎপাদন করতে হলে তো সার দিতেই হবে।

শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের কৃষক রুহুল শেখ বলেন, শুনেছি মাটি পরীক্ষা করে সার দিলে ভালো হয়; কিন্তু কোথায় যাব কীভাবে করব তা তো কেউ কোনোদিন বলেনি। মাটি পরীক্ষার বিষয়টি আরও সহজ করলে আমাদের জন্য ভালো হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আজগর আলী বলেন, জেলায় চাষযোগ্য জমি রয়েছে এক লাখ ৫০ হাজার ২৩৫ হেক্টর। বর্তমানে জেলায় রাসায়নিক সারের চাহিদা এক লাখ ৫৩ হাজার ১৯৭ টন। প্রতি বছর দুই হাজার হেক্টর সারের চাহিদা বেশি হচ্ছে। এ অবস্থায় রাসায়নিক সারের পরিমিত ব্যবহার করতে আমরা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছি। সেই সঙ্গে জৈবসারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ