রাঙামাটি জেলা আদালতে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি জেলা আদালতে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
রবিবার, ২৫ জুন ২০২৩



রাঙামাটি জেলা আদালতে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটি আদালতে আগত বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফলদ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ‘প্রতিদিন বিপুলসংখ্যক বিচারপ্রার্থী আদালতে আসেন। বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। এতে নানা সমস্যায় পড়তে হয় বিচারপ্রার্থীদের। তাদের সমস্যার কথা মাথায় রেখে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর করা হলো। এ কাজ শেষ হলে আগত বিচারপ্রার্থী ও জনসাধারণের ভোগান্তি লাগব হবে। ফলে আদালত প্রাঙ্গণে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত সেবার মান উন্নয়ন হবে। এটা একটি যুগান্তকারী প্রকল্প। এ প্রকল্প শুধু রাঙামাটিতে নয়, পুরো বাংলাদেশের প্রতিটি আদালতে চালু হচ্ছে। যার সুবিধা পাবেন বিচারপ্রার্থীরা।’

প্রকল্প সূত্র থেকে জানা যায়, ভবনটিতে বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা, টয়লেট, মায়েদের জন্য ব্রেস্টফিডিং কক্ষ, সুপেয় পানির ব্যবস্থা এবং একটি মিনি স্টেশনারি দোকান থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:২২:৪১   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ