অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের নির্বাচন ব্যবস্থাটা সঠিক হোক। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হওয়া প্রয়োজন। যাতে দেশের মানুষ সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদুল আজহার নামাজ আদায় শেষে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন তিনি।

জিএম কাদের বলেন, যে কোনো সরকারের যেন জনগণের কাছে জবাবদিহিতা থাকে। সরকার যদি ভালো কাজ না করে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। জনগণের দোয়া আল্লাহ কবুল করবেন।

গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি আমাদের দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের জন্য ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে প্রস্তুতি, তার জন্য তাওফিক দান করেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান বেলাল, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:২৫   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ