বিজ্ঞান ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পরামর্শক দলের সঙ্গে চসিকের সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজ্ঞান ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পরামর্শক দলের সঙ্গে চসিকের সভা
সোমবার, ৩ জুলাই ২০২৩



বিজ্ঞান ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পরামর্শক দলের সঙ্গে চসিকের সভা

বিজ্ঞান ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সঙ্গে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (৩ জুলাই) নগরীর টাইগারপাস কার্যালয়ে আয়োজিত সভায় চসিকের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তা কাটিয়ে উঠতে কোরিয়ার অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় তা ওঠে আসে।
সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধমান জনসংখ্যার ফলে বর্জ্য ব্যবস্থাপনা ক্রমশঃ কঠিন হয়ে উঠছে। বর্জ্য ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তবে বর্জ্য কেবল অপসারণ করলেই হবে না, এ বর্জ্য থেকে কীভাবে জ্বালানি উৎপাদন করা যায় এবং দূষকের নিঃসরণ কমানো যায়- তা নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমি।
কোরিয়ার প্রতিনিধি দলটি জানায়, বর্তমানে চসিক সব ধরনের বর্জ্য একসঙ্গে সংগ্রহ করায় পুনর্ব্যবহারের হার মাত্র ৮ থেকে ১০ শতাংশ। এই বর্জ্য ব্যবস্থাপনা করাও অনেক জটিল ও পরিবেশবান্ধব নয়। বর্জ্যকে শহর থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে রাখলেও তা থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও জলীয় পদার্থ নিঃসরিত হয়ে পরিবেশের ক্ষতি সাধন করে। এক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগালে চসিক বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনা করতে পারে।
সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন- চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিয়ুঙ হি ইয়ুন, দি হ্যাম সোলজের প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং ও কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসের ম্যানেজার জিওংওয়াং হোং।

বাংলাদেশ সময়: ২১:২৬:২৫   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ